বৃহস্পতিবার, ০২ Jul ২০২৬, ০১:১১ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম:
মুকসুদপুরে কৃষকের মাঝে বিনামূল্যে নারকেল গাছের চারা ও সার বিতরণ মুকসুদপুরে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন মুকসুদপুরে নিখোঁজের ৫ দিন পর ইজিবাইক চালকের মরদেহ উদ্ধার, আটক-২ মুকসুদপুরে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন মুকসুদপুরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি মুকসুদপুরে বজ্রপাতে কৃষকের মৃত্যু মুকসুদপুরে কোরবানির বর্জ্য অপসারণ কার্যক্রম পরিদর্শন করেন ইউএনও  মুকসুদপুরে ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান মুকসুদপুরে ১২৮ নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন মাহমুদুল হাসান সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে মুকসুদপুরে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন
দাকোপে ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা ৬ এবং স্বতন্ত্র ২ প্রার্থী বিজয়ী

দাকোপে ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা ৬ এবং স্বতন্ত্র ২ প্রার্থী বিজয়ী

জিএম আজম, দাকোপ (খুলনা) প্রতিনিধি:
দাকোপে প্রথম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচন কোন প্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়াই শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে ভোটার উপস্থিতি ছিল সন্তোষজনক।

বেসরকারী ফলাফলে ৬ ইউপিতে নৌকা এবং ২ ইউপিতে স্বতন্ত্র হিসাবে ২ প্রার্থী বিজয়ী হয়েছে।
২০ সেপ্টেম্বর সোমবার খুলনার দাকোপ উপজেলার ৯টি ইউনিয়নে এ ভোট গ্রহন অনুষ্ঠিত হয়েছে। সকাল থেকে বৈরী আবহাওয়া উপেক্ষা করে ভোটাররা ভোটকেন্দ্র উপস্থিত হয়ে স্বতস্ফুর্তভাবে তাদের ভোট প্রদান করেন। বিশেষ করে নারী ভোটারদের উপস্থিতি ছিল অনেক বেশী।

উপজেলার ১ নং পানখালী ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী শেখ সাব্বির আহম্মেদ (আনারস), ২ নং দাকোপে বিনয় কৃষ্ণ রায় (নৌকা), ৪ নং কৈলাশগঞ্জে মিহির মন্ডল নৌকা), ৫ নং সুতারখালী মাসুম আলী ফকির (নৌকা), ৬ নং কামারখোলায় পঞ্চানন মন্ডল (নৌকা), ৭ নং তিলডাঙ্গা ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী জালাল উদ্দিন গাজী (আনারস), ৮ নং বাজুয়ায় মানস মুকুল রায় (নৌকা) এবং ৯ নং বানীশান্তা ইউনিয়নে সুদেব কুমার রায় (নৌকা) প্রতিকের প্রার্থী হিসাবে বিজয়ী হয়েছেন। এ ছাড়া ৩ নং লাউডোব ইউনিয়নে নৌকা প্রতিকের শেখ যুবরাজ আগেই বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচীত হয়েছেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved 2024 Banglarnayan
Design & Developed BY ThemesBazar.Com