বৃহস্পতিবার, ০২ Jul ২০২৬, ০২:২৫ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম:
মুকসুদপুরে কৃষকের মাঝে বিনামূল্যে নারকেল গাছের চারা ও সার বিতরণ মুকসুদপুরে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন মুকসুদপুরে নিখোঁজের ৫ দিন পর ইজিবাইক চালকের মরদেহ উদ্ধার, আটক-২ মুকসুদপুরে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন মুকসুদপুরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি মুকসুদপুরে বজ্রপাতে কৃষকের মৃত্যু মুকসুদপুরে কোরবানির বর্জ্য অপসারণ কার্যক্রম পরিদর্শন করেন ইউএনও  মুকসুদপুরে ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান মুকসুদপুরে ১২৮ নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন মাহমুদুল হাসান সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে মুকসুদপুরে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন
স্বাধীনতা বিরোধীরাই শেখ মুজিবকে হত্যা করেছে –মেজর (অবঃ) আতমা হালিম

স্বাধীনতা বিরোধীরাই শেখ মুজিবকে হত্যা করেছে –মেজর (অবঃ) আতমা হালিম

নগরকান্দা ফরিদপুর প্রতিনিধিঃ

ফরিদপুর জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য ও বঙ্গবন্ধু সেনা পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি মেজর (অবঃ) আতমা হালিম বলেছেন,স্বাধীনতা বিরোধীরাই শেখ মুজিবকে হত্যা করেছে। তারা এখনো এ দেশের মাটিতে আছে। অনেকে বিদেশে পালিয়ে গেলে। আর এদেরকে পালিয়ে যেতে সহযোগিতা করেছে মেজর জিয়া। তিনি ১ আগস্ট মঙ্গলবার সন্ধ্যায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবসহ তার পরিবারের সকল শহীদদের মাগফিরাত কামনায় দোয়া মাহফিলে এ কথাগুলো বলেন।

মঙ্গলবার (১ আগস্ট) নগরকান্দা সদর বাজারের মুক্তিযোদ্ধা মার্কেটে ইউ কে চাইনিজ রেস্টুরেন্টে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এর আগে বঙ্গবন্ধুর স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন উপস্থিত নেতৃবৃন্দ। পরে তিনি উপস্থিত সকলকে কালোব্যাচ পরিয়ে দেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved 2024 Banglarnayan
Design & Developed BY ThemesBazar.Com