শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ১০:২৮ অপরাহ্ন

সংবাদ শিরোনাম:
মুকসুদপুরে ফ্যামিলি কার্ড বাস্তবায়নের লক্ষ্যে তথ্যসংগ্রহকারীদের প্রশিক্ষণের উদ্বোধন মুকসুদপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিশেষ সভা মুকসুদপুরে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় ভ্যান চালক নিহত মুকসুদপুরে নার্সারি মালিকের ব্যতিক্রমী উদ্যোগ, শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে গাছের চারা বিতরণ মুকসুদপুরে পৃথক ঘটনায় নারী-পুরুষের মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ মুকসুদপুরে বাসের চাপায় পথচারী নিহত মুকসুদপুরে একাধিক ডাকাতি মামলার ওয়ারেন্টভুক্ত ৩ আসামি গ্রেফতার ইতালি পাঠানোর নামে লিবিয়ায় পাচার, দেশে ফেরার পর মিথ্যা মামলা দিয়ে হয়রানির বিরুদ্ধে সংবাদ সম্মেলন সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন
নিখোঁজের ১৩ দিনেও খোঁজ মেলেনি ভ্যান চালক আকাশের

নিখোঁজের ১৩ দিনেও খোঁজ মেলেনি ভ্যান চালক আকাশের

বাদশাহ মিয়াঃ

নিখোঁজের ১৩ দিন পেরিয়ে গেলেও নিখোঁজ ভ্যান চালক আকাশ মাতুব্বরের (১৭) এখনও খোঁজ মেলেনি। এ নিয়ে হতাশাগ্রস্ত হয়ে পড়েছে তার পরিবার। নিখোঁজ আকাশ মাতুব্বর ফরিদপুরের নগরকান্দা উপজেলার চরযোশোরদী ইউনিয়নের দামদরদী গ্রামের সাহালম মাতুব্বরের পুত্র।

এ নিয়ে আকাশ মাতুব্বরের বাবা সাহালম মাতুব্বর গত ৯ ফেব্রুয়ারী নগরকান্দা থানায় একটি সাধারণ ডায়েরি করেন।

আকাশের বাবা সাহালম মাতুব্বর বলেন, গত ৬ ফেব্রুয়ারী সকালে বাড়ি থেকে ভ্যান গাড়ী চালানোর উদ্দেশ্যে বাহির হয়ে যায়, এরপর আর ফিরে আসে নাই। অনেক খুঁজাখুঁজি করে পরদিন সকালে পাশ্ববর্তী গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার খালিসাকান্দি কবরস্থানের সাথে বাগানে আমার ছেলের ভ্যান এবং পায়ের একটি জুতা পেয়েছি। কিন্তু এখন পর্যন্ত আমার ছেলেকে পাইনি।
তিনি আরও বলেন, ১৩ দিন পার হয়ে গেছে। ছেলে কোথায় আছে, কেমন আছে, কোনো কিছুই জানি না।

নগরকান্দা থানার ওসি মোঃ আমিনুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিখোঁজ যুবককে উদ্ধারের চেষ্টা অব্যাহত রয়েছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved 2024 Banglarnayan
Design & Developed BY ThemesBazar.Com