শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৭:৪১ অপরাহ্ন

সংবাদ শিরোনাম:
মুকসুদপুরের খান্দারপাড় ইউনিয়নে ছবিযুক্ত কার্ডের মাধ্যমে ভিজিএফ বিতরণ মুকসুদপুরে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত কৃষ্ণাদিয়া বনিক সমিতির নতুন কমিটি গঠন, সভাপতি ইমরান মোল্যা সম্পাদক সৈয়দ মৃধা ঢাকা কলেজ ছাত্রদলের কমিটিতে সালথার পিনু মুকসুদপুরে নেই এসিল্যান্ড, চরম ভোগান্তিতে সাধারণ মানুষ মুকসুদপুরে শান্তিপূর্ণ পরিবেশে শুরু হয়েছে এসএসসি ও সমমানের পরীক্ষা সরকারি সাবের মিয়া জসিমউদদীন (এসজে) মডেল উচ্চবিদ্যালয় ও সোনালী ব্যাংক পিএলসি’র মধ্যে এসপিজি চুক্তি স্বাক্ষর মুকসুদপুরে নির্মাণাধীন রিজিক হাইওয়ে ইন চাইনিজ এন্ড বাংলা রেস্টুরেন্টে চাঁদা দাবি ও হামলার অভিযোগ মুকসুদপুরে “হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন” উপলক্ষে এ্যাডভোকেসী সভা ও শিক্ষকদের ওরিয়েন্টেশন মুকসুদপুরে মসুর ডালের ফিল্ড ওরিয়েন্টেশন অনুষ্ঠিত
মুকসুদপুরে যুবকের লাশ উদ্ধার

মুকসুদপুরে যুবকের লাশ উদ্ধার

বাদশাহা মিয়াঃ

গোপালগঞ্জের মুকসুদপুরে সোহাগ মোল্লা (২২) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে মুকসুদপুর থানা পুলিশ। বুধবার ( ২৮ আগষ্ট ) ভোররাতে উপজেলার মহারাজপুর ইউনিয়নের লোহাইড় গ্রামে বাড়ির পাশের পুকুর পাড় থেকে গলায় ফাঁস দেয়া লাশ উদ্ধার করেছে পুলিশ। সে লোহাইড় গ্রামের নিজাম মোল্লার ছেলে। পরিবারের দাবি পূর্ব শত্রুতার জেরে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।

নিহত সোহাগ মোল্লার পিতা নিজাম মোল্লা সাংবাদিকদের জানান, বনগ্রাম বাজারের ব্যবসায়ী সেন্টু মোল্লার কাছে টাকা আনতে পাঠাই। পরে আর বাড়িতে ফিরে আসেনি। সকালে বাড়ির পাশের লোকজন এসে জানায় আমার ছেলের লাশ পুকুর পাড়ে পড়ে আছে।

মুকসুদপুর থানার ওসি মোহাম্মদ আশরাফুল আলম জানান, লোহাইড় গ্রামের নিজ পুকুর পাড় থেকে সোহাগ মোল্লা নামে এক যুবকের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ মর্গে প্রেরণ করা হয়েছে। সাধারণ সুরত হালে দেখাযায় গলায় ফিতা জাতীয় কিছু দিয়ে ফাঁস দিয়ে হত্যা করা হয়েছে। এই ঘটনায় থানায় মামলা দায়ের প্রক্রিয়া চলছে। এখোনো কাউকে গ্রেপ্তার করা যায়নি। মামলা দায়েরের পরে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved 2024 Banglarnayan
Design & Developed BY ThemesBazar.Com