বৃহস্পতিবার, ০২ Jul ২০২৬, ০২:২৫ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম:
মুকসুদপুরে কৃষকের মাঝে বিনামূল্যে নারকেল গাছের চারা ও সার বিতরণ মুকসুদপুরে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন মুকসুদপুরে নিখোঁজের ৫ দিন পর ইজিবাইক চালকের মরদেহ উদ্ধার, আটক-২ মুকসুদপুরে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন মুকসুদপুরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি মুকসুদপুরে বজ্রপাতে কৃষকের মৃত্যু মুকসুদপুরে কোরবানির বর্জ্য অপসারণ কার্যক্রম পরিদর্শন করেন ইউএনও  মুকসুদপুরে ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান মুকসুদপুরে ১২৮ নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন মাহমুদুল হাসান সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে মুকসুদপুরে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন
চাঁদাবাজি, সন্ত্রাসবাদী, মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে রূপগঞ্জে ছাত্রসমাজের গণ মশাল মিছিল

চাঁদাবাজি, সন্ত্রাসবাদী, মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে রূপগঞ্জে ছাত্রসমাজের গণ মশাল মিছিল

নারায়ণগঞ্জ আঞ্চলিক ব্যুরো: চাঁদাবাজি, সন্ত্রাসবাদী, মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে নারায়ণগঞ্জের রূপগঞ্জে গণ মশাল মিছিল করেছে ছাত্রসমাজ।
মঙ্গলবার (২৯ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার ভুলতা গাউছিয়া এলাকার ঢাকা-সিলেট মহাসড়কে এ গণ মশাল মিছিল অনুষ্ঠিত হয়। গণ মশাল মিছিলটি ঢাকা-সিলেট মহাসড়কের ভুলতা স্কুল এন্ড কলেজের সামনে থেকে গোলাকান্দাইল বাসস্ট্যান্ড পদক্ষিন করে গাউছিয়া এলাকায় এসে সমাপ্ত করা হয়।

ভুলতা স্কুল এন্ড কলেজের সাধারণ শিক্ষার্থীদের উদ্যোগে গণ মশাল মিছিল মিছিলে প্রতিষ্ঠানের একাদশ শ্রেণির শিক্ষার্থী নাঈমুল ইসলাম এর নেতৃত্বে এসময় উপস্থিত ছিলেন শিহাব, প্রান্ত, রাকিব, রাহাত, বিপ্লব, মুকবুল, রায়হান, সজিব, আকাশ, প্রতিক, ফাহিম প্রমুখ।

এসময় তারা বলেন, আওয়ামী লীগের পতন হলেও তাদের পেতাত্মারা এখনো চাঁদাবাজি, সন্ত্রাসী ও মাদক ব্যবসা পরিচালনা করে আসছে। আমরা অনতিবিলম্বে এসব কর্মকান্ড বন্ধে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।

 

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved 2024 Banglarnayan
Design & Developed BY ThemesBazar.Com