বৃহস্পতিবার, ০২ Jul ২০২৬, ০১:১১ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম:
মুকসুদপুরে কৃষকের মাঝে বিনামূল্যে নারকেল গাছের চারা ও সার বিতরণ মুকসুদপুরে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন মুকসুদপুরে নিখোঁজের ৫ দিন পর ইজিবাইক চালকের মরদেহ উদ্ধার, আটক-২ মুকসুদপুরে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন মুকসুদপুরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি মুকসুদপুরে বজ্রপাতে কৃষকের মৃত্যু মুকসুদপুরে কোরবানির বর্জ্য অপসারণ কার্যক্রম পরিদর্শন করেন ইউএনও  মুকসুদপুরে ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান মুকসুদপুরে ১২৮ নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন মাহমুদুল হাসান সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে মুকসুদপুরে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন
ফরিদপুর থেকে চুরি হওয়া ৩০ লাখ টাকা মুল্যের ১১টি গরু উদ্ধার, আটক-২

ফরিদপুর থেকে চুরি হওয়া ৩০ লাখ টাকা মুল্যের ১১টি গরু উদ্ধার, আটক-২

ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুর শহরের বায়তুল আমান এলাকার শাহিন এগ্রো ফার্ম থেকে চুরি হওয়া ত্রিশ লক্ষাধিক টাকা মুল্যের ছোট বড় ১১টি গরু পাবনা থেকে উদ্ধার করেছে কোতয়ালী থানা পুলিশ। এ সময় দুই জনকে আটক করা হয়।

শাহিন এগ্রো ফার্ম এর মালিক সাইফুল ইসলাম জানান, গত ২৮ অক্টোবর রাতে ফার্মের কর্মচারি ইউনুস মন্ডল গাভীসহ ছোট বড় ১১টি গরু চুরি করে পালিয়ে যায়। পরদিন কোতয়ালী থানায় অভিযোগ দায়ের করা হয়।

ফরিদপুর কোতয়ালী থানা পুলিশ পাবনা জেলার সাথিয়া উপজেলার একটি বাড়ি থেকে গরুগুলো উদ্ধার করে বুধবার বিকেলে নিয়ে আসে।

কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসাদউজ্জামান বিষয়টি নিশ্চিত করে জানান,  উদ্ধারকৃত গরুগুলো আদালতের মাধ্যমে ফার্মের মালিককে বুঝিয়ে দেওয়া হয়েছে। মূল অভিযুক্ত এখনও পলাতক রয়েছে, তাকে গ্রেফতারে অভিযান চালানো হচ্ছে।

গরুগুলোর মূল্যে ৩০ লক্ষাধিক টাকা বলে জানিয়েছে পুলিশ।

 

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved 2024 Banglarnayan
Design & Developed BY ThemesBazar.Com