বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৭ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম:
মুকসুদপুরে নার্সারি মালিকের ব্যতিক্রমী উদ্যোগ, শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে গাছের চারা বিতরণ মুকসুদপুরে পৃথক ঘটনায় নারী-পুরুষের মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ মুকসুদপুরে বাসের চাপায় পথচারী নিহত মুকসুদপুরে একাধিক ডাকাতি মামলার ওয়ারেন্টভুক্ত ৩ আসামি গ্রেফতার ইতালি পাঠানোর নামে লিবিয়ায় পাচার, দেশে ফেরার পর মিথ্যা মামলা দিয়ে হয়রানির বিরুদ্ধে সংবাদ সম্মেলন সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন মুকসুদপুরে ভালোবেসে বিয়ে, স্বামীর হাতে স্ত্রী খুন প্রেমের টানে কুড়িগ্রামের মুসলিম তরুণীর মুকসুদপুরের হিন্দু প্রেমিকের বাড়িতে অবস্থান মুকসুদপুরে নিখোঁজের ৩ দিন পর পুকুরে ভাসলো বৃদ্ধের মরদেহ গোপালগঞ্জ জেলা বিএনপি নেতা সোহেলের জামিন লাভ
কুড়িগ্রামের ভূরুঙ্গারীতে দুধকুমার নদের ভাঙ্গন রোধে মানববন্ধন

কুড়িগ্রামের ভূরুঙ্গারীতে দুধকুমার নদের ভাঙ্গন রোধে মানববন্ধন

কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের ভূরুঙ্গারীতে আন্ধারীঝার ইউনিয়নের চর ধাউরারকুটি এলাকায় দুধকুমার নদের ভাঙ্গন রোধে মানববন্ধন করেছে এলাকাবাসী।

বুধবার (৬ নভেম্বর) দুপুরে আন্ধারীঝার ইউনিয়ন যুবদল নেতা ছাইদুল ইসলামের নেতৃত্বে দুধকুমার নদের তীরে এ মানববন্ধন করেন স্থানীয়রা।

বক্তারা দাবি করেন, দুধকুমার নদের ভাঙ্গন চলমান থাকলেও ভাঙ্গন রোধে কোনো ব্যবস্থা নেয়নি বিগত সরকার।

অবিলম্বে ভাঙ্গন রোধে ব্যবস্থা নেয়ার দাবি করেন তারা।

আন্ধারীঝার ইউপি চেয়ারম্যান জাবেদ আলী মন্ডল, ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল কালাম আজাদ সরকার, সাধারণ সম্পাদক সামিউল আলম খোকা, ইউনিয়ন যুবদলের সভাপতি শাহাদাত হোসেন মন্ডল, সিনিয়র সহ-সভাপতি জাহাঙ্গীর আলম খোকনসহ অনান্যরা এ সময় উপস্থিত ছিলেন।

মানববন্ধনে নদীপাড়ের কয়েকশো মানুষ অংশ নেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved 2024 Banglarnayan
Design & Developed BY ThemesBazar.Com