বৃহস্পতিবার, ০২ Jul ২০২৬, ০১:১৪ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম:
মুকসুদপুরে কৃষকের মাঝে বিনামূল্যে নারকেল গাছের চারা ও সার বিতরণ মুকসুদপুরে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন মুকসুদপুরে নিখোঁজের ৫ দিন পর ইজিবাইক চালকের মরদেহ উদ্ধার, আটক-২ মুকসুদপুরে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন মুকসুদপুরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি মুকসুদপুরে বজ্রপাতে কৃষকের মৃত্যু মুকসুদপুরে কোরবানির বর্জ্য অপসারণ কার্যক্রম পরিদর্শন করেন ইউএনও  মুকসুদপুরে ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান মুকসুদপুরে ১২৮ নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন মাহমুদুল হাসান সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে মুকসুদপুরে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন
বোধহীনতা! …….. সাইফ আলী

বোধহীনতা! …….. সাইফ আলী



জল নেই চোখে আর। বিন্দুসম ব্যথাও নেই কোথাও।

বোধহীনতা— শরীর এবং মনজুড়ে। আঘাত যদি করে কেউ— তা বিদ্ঘুটে বিকট শব্দে কেবলই প্রতিবিম্বিত!
আমাকে যা কিছু দেয় যারা— তাদের কাছেই নির্বিঘ্নে ফিরে যায় তার সবকিছু। সবকিছুই।
আমাকে কেউ কিছু দেয় না— পাই না আমিও।
তা একেবারেই আসে না— যা আসে।
যা পাই— তা পাই-ই না;
বোধহীনতা। অবশ!
আর কাঁদি না।
অনেক…।
এখন চোখের জলে যদি ভেঁজে কারোর চোখ;
এবং কেনইবা— জানিও না। একেবারেই না।
দেই না কিছু। অথবা তারা পায় না কিংবা কিছুই নেই আমার কাছে— হয়তো তাই তারা কাঁদে।
হয়তো কেউ জানেই না— চোখে আমার দু’ফোটা জলও নেই— দেবার মতো

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved 2024 Banglarnayan
Design & Developed BY ThemesBazar.Com