শনিবার, ০৯ মে ২০২৬, ১১:৫৫ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম:
কৃষ্ণাদিয়া বনিক সমিতির নতুন কমিটি গঠন, সভাপতি ইমরান মোল্যা সম্পাদক সৈয়দ মৃধা ঢাকা কলেজ ছাত্রদলের কমিটিতে সালথার পিনু মুকসুদপুরে নেই এসিল্যান্ড, চরম ভোগান্তিতে সাধারণ মানুষ মুকসুদপুরে শান্তিপূর্ণ পরিবেশে শুরু হয়েছে এসএসসি ও সমমানের পরীক্ষা সরকারি সাবের মিয়া জসিমউদদীন (এসজে) মডেল উচ্চবিদ্যালয় ও সোনালী ব্যাংক পিএলসি’র মধ্যে এসপিজি চুক্তি স্বাক্ষর মুকসুদপুরে নির্মাণাধীন রিজিক হাইওয়ে ইন চাইনিজ এন্ড বাংলা রেস্টুরেন্টে চাঁদা দাবি ও হামলার অভিযোগ মুকসুদপুরে “হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন” উপলক্ষে এ্যাডভোকেসী সভা ও শিক্ষকদের ওরিয়েন্টেশন মুকসুদপুরে মসুর ডালের ফিল্ড ওরিয়েন্টেশন অনুষ্ঠিত মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত স্কুল নয় যেন কোচিং সেন্টার: ৮ শিক্ষকের ৬ জনই স্কুলে পড়ান প্রাইভেট
নিষিদ্ধ পলিথিনের বিরুদ্ধে সারা দেশে অভিযান: ১৯ লক্ষ টাকা জরিমানাসহ ৩৮ হাজার কেজি পলিথিন জব্দ

নিষিদ্ধ পলিথিনের বিরুদ্ধে সারা দেশে অভিযান: ১৯ লক্ষ টাকা জরিমানাসহ ৩৮ হাজার কেজি পলিথিন জব্দ

নিজস্ব প্রতিবেদক: পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের ঘোষণার পর থেকে সারাদেশে নিষিদ্ধ পলিথিন এর বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হচ্ছে। সারা দেশে গত ৩ থেকে ২৬ নভেম্বর ২০২৪ তারিখ পর্যন্ত নিষিদ্ধ পলিথিন উৎপাদন, বিক্রয়, সরবরাহ ও বাজারজাত করার দায়ে ১৬২টি মোবাইল কোর্ট অভিযান পরিচালিত হয়েছে।

এ সময়ে ৩৩৬টি প্রতিষ্ঠানকে ১৯ লক্ষ ১৬ হাজার ৩০০ টাকা জরিমানা আদায় করা হয়। এছাড়া আনুমানিক ৩৮ হাজার ১৭৮ কেজি পলিথিন জব্দ করা হয়েছে।

ঢাকা মহানগরে পরিবেশ অধিদপ্তরের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কাজী তামজীদ আহমেদ, সুলতানা সালেহা সুমী এবং ফয়জুন্নেছা আক্তারের নেতৃত্বে ১৩টি মোবাইল কোর্ট পরিচালিত হয়। এতে ২৭টি প্রতিষ্ঠানকে ৮৬ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয় এবং প্রায় ৩,৯৮০ কেজি পলিথিন জব্দ করা হয়।

পরিবেশ অধিদপ্তর জানায়, দূষণ রোধে নিষিদ্ধ পলিথিন এর বিরুদ্ধে এ ধরনের অভিযান নিয়মিত চালানো হবে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved 2024 Banglarnayan
Design & Developed BY ThemesBazar.Com