শুক্রবার, ১৫ মে ২০২৬, ০২:৩০ অপরাহ্ন

সংবাদ শিরোনাম:
মুকসুদপুরের খান্দারপাড় ইউনিয়নে ছবিযুক্ত কার্ডের মাধ্যমে ভিজিএফ বিতরণ মুকসুদপুরে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত কৃষ্ণাদিয়া বনিক সমিতির নতুন কমিটি গঠন, সভাপতি ইমরান মোল্যা সম্পাদক সৈয়দ মৃধা ঢাকা কলেজ ছাত্রদলের কমিটিতে সালথার পিনু মুকসুদপুরে নেই এসিল্যান্ড, চরম ভোগান্তিতে সাধারণ মানুষ মুকসুদপুরে শান্তিপূর্ণ পরিবেশে শুরু হয়েছে এসএসসি ও সমমানের পরীক্ষা সরকারি সাবের মিয়া জসিমউদদীন (এসজে) মডেল উচ্চবিদ্যালয় ও সোনালী ব্যাংক পিএলসি’র মধ্যে এসপিজি চুক্তি স্বাক্ষর মুকসুদপুরে নির্মাণাধীন রিজিক হাইওয়ে ইন চাইনিজ এন্ড বাংলা রেস্টুরেন্টে চাঁদা দাবি ও হামলার অভিযোগ মুকসুদপুরে “হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন” উপলক্ষে এ্যাডভোকেসী সভা ও শিক্ষকদের ওরিয়েন্টেশন মুকসুদপুরে মসুর ডালের ফিল্ড ওরিয়েন্টেশন অনুষ্ঠিত
মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় সাংবাদিক নিহত

মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় সাংবাদিক নিহত

বাংলার নয়ন সংবাদঃ

গোপালগঞ্জের মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায়, সাংবাদিক মোঃ রফিকুল ইসলাম (৬৩) নিহত হয়েছেন। তিনি উপজেলার বাঁশবাড়ীয়া ইউনিয়নের ঘেচুয়া গ্রামের মৃত ফায়েক মুন্সীর ছেলে। দৈনিক ৭১ বাংলাদেশ পত্রিকার প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন।

আজ সোমবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে ঢাকা-খুলনা মহাসড়কের ভাঙ্গাপোল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানান, ঢাকা-খুলনা মহাসড়কের ভাঙ্গাপোল এলাকায়, মোটরসাইকেল নিয়ে যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা গাছের সাথে ধাক্কায় গুরুতর আহত হলে, স্থানীয় লোকজন উদ্ধার করে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মুকসুদপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) মোস্তফা কামাল বিষয়টি নিশ্চিত করে জানান, উদ্ধার করে হাসপাতালে আনার পথে তার মৃত্যু হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved 2024 Banglarnayan
Design & Developed BY ThemesBazar.Com