বৃহস্পতিবার, ০২ Jul ২০২৬, ০৬:১০ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম:
মুকসুদপুরে কৃষকের মাঝে বিনামূল্যে নারকেল গাছের চারা ও সার বিতরণ মুকসুদপুরে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন মুকসুদপুরে নিখোঁজের ৫ দিন পর ইজিবাইক চালকের মরদেহ উদ্ধার, আটক-২ মুকসুদপুরে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন মুকসুদপুরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি মুকসুদপুরে বজ্রপাতে কৃষকের মৃত্যু মুকসুদপুরে কোরবানির বর্জ্য অপসারণ কার্যক্রম পরিদর্শন করেন ইউএনও  মুকসুদপুরে ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান মুকসুদপুরে ১২৮ নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন মাহমুদুল হাসান সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে মুকসুদপুরে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন
নবাগত এসিল্যান্ড ও মুকসুদপুর রিপোর্টার্স ইউনিটির সৌজন্য সাক্ষাৎ

নবাগত এসিল্যান্ড ও মুকসুদপুর রিপোর্টার্স ইউনিটির সৌজন্য সাক্ষাৎ

বাংলার নয়ন সংবাদঃ
গোপালগঞ্জের মুকসুদপুরে নবাগত উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আবুল হাছনাত–এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন মুকসুদপুর রিপোর্টার্স ইউনিটির সাংবাদিকরা।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সকালে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে মুকসুদপুর রিপোর্টার্স ইউনিটির সভাপতি তারিকুল ইসলাম, সাধারণ সম্পাদক নাহিদ পারভেজ জনি, সিনিয়র সহ-সভাপতি লিয়াকত সরদার, সহ-সভাপতি মেহের মামুন, যুগ্ম সম্পাদক নাজমুল হাসান রাজ, দপ্তর সম্পাদক বাদশাহ মিয়া, অর্থ সম্পাদক ইয়াদ আলি মোল্লা এবং ক্রীড়া সম্পাদক বাবু মোল্লা উপস্থিত ছিলেন।

সৌজন্য সাক্ষাতে মুকসুদপুর উপজেলার বিভিন্ন উন্নয়ন কার্যক্রম, অবকাঠামো, শিক্ষা, স্বাস্থ্যসেবা, সামাজিক উন্নয়ন এবং গণসেবামুখী উদ্যোগ নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়। নবাগত এসিল্যান্ড মোহাম্মদ আবুল হাছনাত মুকসুদপুরকে আধুনিক ও সময়োপযোগী উপজেলা হিসেবে গড়ে তুলতে তাঁর পূর্বের অভিজ্ঞতার আলোকে বিভিন্ন পরিকল্পনার কথা তুলে ধরেন।

তিনি উপজেলা সদর বাজারের যানজট নিরসন, খাদ্যে ভেজাল রোধ, মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ, হোটেল-রেস্তোরাঁয় অনৈতিক কর্মকাণ্ড প্রতিরোধসহ শৃঙ্খলা ও জনসেবামূলক বেশ কিছু উদ্যোগ গ্রহণের কথা জানান। পাশাপাশি খাসজমি উদ্ধার ও সেবামুখী ভূমি ব্যবস্থাপনা নিশ্চিত করতে সাংবাদিকদের সঙ্গে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

উল্লেখ্য, গত ১৬ নভেম্বর মুকসুদপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগদান করেন মোহাম্মদ আবুল হাছনাত। এর আগে তিনি সিলেটের কোম্পানীগঞ্জে একই পদে দায়িত্ব পালন করেন। এসিল্যান্ড ছাড়াও তিনি বর্তমানে উপজেলা নির্বাহী অফিসারের (ভারপ্রাপ্ত) দায়িত্ব ও পৌর প্রশাসকের দায়িত্ব পালন করছেন। ঢাকার জুরাইনের বাসিন্দা মোহাম্মদ আবুল হাছনাত সরকারি সেবার মানোন্নয়নে নিজেকে সম্পৃক্ত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved 2024 Banglarnayan
Design & Developed BY ThemesBazar.Com