শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৭:৩৯ অপরাহ্ন

সংবাদ শিরোনাম:
মুকসুদপুরের খান্দারপাড় ইউনিয়নে ছবিযুক্ত কার্ডের মাধ্যমে ভিজিএফ বিতরণ মুকসুদপুরে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত কৃষ্ণাদিয়া বনিক সমিতির নতুন কমিটি গঠন, সভাপতি ইমরান মোল্যা সম্পাদক সৈয়দ মৃধা ঢাকা কলেজ ছাত্রদলের কমিটিতে সালথার পিনু মুকসুদপুরে নেই এসিল্যান্ড, চরম ভোগান্তিতে সাধারণ মানুষ মুকসুদপুরে শান্তিপূর্ণ পরিবেশে শুরু হয়েছে এসএসসি ও সমমানের পরীক্ষা সরকারি সাবের মিয়া জসিমউদদীন (এসজে) মডেল উচ্চবিদ্যালয় ও সোনালী ব্যাংক পিএলসি’র মধ্যে এসপিজি চুক্তি স্বাক্ষর মুকসুদপুরে নির্মাণাধীন রিজিক হাইওয়ে ইন চাইনিজ এন্ড বাংলা রেস্টুরেন্টে চাঁদা দাবি ও হামলার অভিযোগ মুকসুদপুরে “হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন” উপলক্ষে এ্যাডভোকেসী সভা ও শিক্ষকদের ওরিয়েন্টেশন মুকসুদপুরে মসুর ডালের ফিল্ড ওরিয়েন্টেশন অনুষ্ঠিত
মুকসুদপুরে বাস-ট্রাকের চাপায় ইজিবাইক, সহোদর দুই ভাইসহ নিহত ৪

মুকসুদপুরে বাস-ট্রাকের চাপায় ইজিবাইক, সহোদর দুই ভাইসহ নিহত ৪

বাংলার নয়ন সংবাদঃ
গোপালগঞ্জের মুকসুদপুরে বাস ও ট্রাকের মাঝে ইজিবাইক চাপা পড়ে সহোদর দুই ভাইসহ ৪ জন নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (১ আগস্ট) দুপুরে ঢাকা-বরিশাল মহাসড়কের মুকসুদপুর উপজেলার রাঘদি ইউনিয়নের ডোমরাকান্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন ১৯ জন।

নিহতরা হলেন—ইজিবাইক যাত্রী মুকসুদপুর উপজেলার বরইতলা বিশম্ভরদী গ্রামের আবু রায়হান শেখের দুই ছেলে আবুল বশার শেখ (৪০) ও আবুল খায়ের শেখ (৩৫), ইজিবাইক চালক একই গ্রামের চুন্নু শেখের ছেলে হাসান শেখ (২৯) এবং দিগনগর গ্রামের আবুল কালামের ছেলে ইয়ার আলী (৩৮)।

স্থানীয়দের বরাতে ও মুকসুদপুর থানার ওসি মোঃ আশরাফুল আলম জানান, বরিশাল থেকে ছেড়ে আসা ঢাকাগামী সাকুরা পরিবহনের একটি বাস একটি ট্রাককে ওভারটেক করতে যায়। এ সময় বাস ও ট্রাকের মাঝে চাপা পড়ে বিপরীত দিক থেকে আসা একটি ইজিবাইক। এতে রাস্তার পাশে গাছের সঙ্গে ধাক্কা মেরে হেলে পড়ে বাসটি। ঘটনাস্থলেই ইজিবাইকের দুই যাত্রী সহোদর ভাই বশার শেখ ও খায়ের শেখ নিহত হন। এ ঘটনায় ইজিবাইক চালক হাসান শেখ ও ইয়ার আলী গুরুতর আহত হন।

বিকেলে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইজিবাইক যাত্রী ইয়ার আলী ও চালক হাসান শেখ মারা যান। তাঁরা ইজিবাইকে করে মুকসুদপুরের বিশ্বম্ভরদী থেকে পার্শ্ববর্তী টেকেরহাটের দিকে যাচ্ছিলেন। আহতদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল ও রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়।

নিহতদের পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে লাশ ময়নাতদন্ত ছাড়া হস্তান্তর করা হয়েছে। তবে এ ঘটনায় বাস-ট্রাকের ড্রাইভার ও হেলপার পালিয়ে যাওয়ায় তাদের আটক করা যায়নি।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved 2024 Banglarnayan
Design & Developed BY ThemesBazar.Com