শনিবার, ০৯ মে ২০২৬, ১১:৫৫ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম:
কৃষ্ণাদিয়া বনিক সমিতির নতুন কমিটি গঠন, সভাপতি ইমরান মোল্যা সম্পাদক সৈয়দ মৃধা ঢাকা কলেজ ছাত্রদলের কমিটিতে সালথার পিনু মুকসুদপুরে নেই এসিল্যান্ড, চরম ভোগান্তিতে সাধারণ মানুষ মুকসুদপুরে শান্তিপূর্ণ পরিবেশে শুরু হয়েছে এসএসসি ও সমমানের পরীক্ষা সরকারি সাবের মিয়া জসিমউদদীন (এসজে) মডেল উচ্চবিদ্যালয় ও সোনালী ব্যাংক পিএলসি’র মধ্যে এসপিজি চুক্তি স্বাক্ষর মুকসুদপুরে নির্মাণাধীন রিজিক হাইওয়ে ইন চাইনিজ এন্ড বাংলা রেস্টুরেন্টে চাঁদা দাবি ও হামলার অভিযোগ মুকসুদপুরে “হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন” উপলক্ষে এ্যাডভোকেসী সভা ও শিক্ষকদের ওরিয়েন্টেশন মুকসুদপুরে মসুর ডালের ফিল্ড ওরিয়েন্টেশন অনুষ্ঠিত মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত স্কুল নয় যেন কোচিং সেন্টার: ৮ শিক্ষকের ৬ জনই স্কুলে পড়ান প্রাইভেট
টানা দ্বিতীয়বার বর্ষসেরা গোলরক্ষক মার্টিনেজ

টানা দ্বিতীয়বার বর্ষসেরা গোলরক্ষক মার্টিনেজ

ক্রীড়া ডেস্ক: টানা দ্বিতীয়বার বর্ষসেরা গোলরক্ষকের পুরস্কার জিতলেন এমিলিয়ানো মার্টিনেজ। সোমবার রাতে প্যারিসে জমকালো ব্যালন ডিঅ’র অনুষ্ঠানে মার্টিনেজের হাতে তুলে দেওয়া হয় সেরা গোলরক্ষকের স্বীকৃতি ‘ইয়াশিন ট্রফি।

লাতিন আমেরিকার ফুটবল শ্রেষ্ঠত্বের লড়াইয়ে দেখিয়ে ছিলেন অসাধারণ বীরত্ব। ছয় ম্যাচের পাঁচটিতেই জালে বল জড়াতে দেননি। আর্জেন্টিনার কোপা আমেরিকা জয়ের পেছনেও রেখেছিলেন বড় অবদান। এরই স্বীকৃতি হিসেবে পেলেন এবারের এই বর্ষসেরা গোলরক্ষকের পুরস্কার।

বিজয়ীর নাম ঘোষণা করতে মঞ্চে উঠেছিলেন আর্জেন্টাইন স্ট্রাইকার লাওতারো মার্টিনেজ। এবারও বর্ষসেরা গোলকিপার তারই জাতীয় দল সতীর্থ এমিলিয়ানো মার্টিনেজ। অ্যাস্টন ভিলা তারকা মঞ্চে ওঠার পর বেজে ওঠে ওয়েস্টার্ন আবহসঙ্গীত।

সোভিয়েত ইউনিয়নের সাবেক গোলরক্ষক লেভ ইয়াশিনের নামে ২০১৯ সাল থেকে বর্ষসেরা গোলরক্ষককে ইয়াশিন ট্রফি দিচ্ছে ফ্রান্স ফুটবল। প্রথম ফুটবলার হিসেবে দুইবার এই পুরস্কার জিতলেন মার্টিনেজ।

পুরস্কার জেতার পর মার্টিনেজ বলেন, এটা আমার জন্য অনেক বড় পুরস্কার। সব সময়ই আমি জাতীয় দলের হয়ে একটি ম্যাচ খেলার স্বপ্ন দেখে এসেছি। এতো কম বয়সে ইংল্যান্ডে আসা, অ্যাস্টন ভিলা ও জাতীয় দলে খেলা। এটা একবার জেতাই অনেক সম্মানের, সেখানে পরপর দুইবার জিততে পারা! আমার বিশ্বাসই হচ্ছে না।

 

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved 2024 Banglarnayan
Design & Developed BY ThemesBazar.Com