রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৫:৫৯ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম:
মুকসুদপুরে ছেলের মৃত্যুর শোক সইতে না পেরে মারা গেলেন মা মুকসুদপুরে ১৫ গাড়ির সংঘর্ষে বিএনপি নেতা নিহত, আহত অর্ধশতাধিক মুকসুদপুরে বাস-ট্রাকের সংঘর্ষে এমপির গাড়িসহ ১৫ গাড়ি ক্ষতিগ্রস্ত, আহত অর্ধশতাধিক সরকারি মুকসুদপুর কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত মুকসুদপুরে সংবাদ সম্মেলন করে আ’লীগ নেতার পদত্যাগ আলিম পরীক্ষায় শেখ আব্দুর রাজ্জাক আলিম মাদরাসার শতভাগ সাফল্য মুকসুদপুরে ফ্যামিলি কার্ড বাস্তবায়নের লক্ষ্যে তথ্যসংগ্রহকারীদের প্রশিক্ষণের উদ্বোধন মুকসুদপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিশেষ সভা মুকসুদপুরে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় ভ্যান চালক নিহত
সাফজয়ী নারী ফুটবল দলকে সংবর্ধনা দিয়েছেন প্রধান উপদেষ্টা

সাফজয়ী নারী ফুটবল দলকে সংবর্ধনা দিয়েছেন প্রধান উপদেষ্টা

ক্রীড়া ডেস্ক:  সাফ চ্যাম্পিয়নশিপ জয়ী বাংলাদেশ নারী ফুটবলারদের সংবর্ধনা দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মুহাম্মদ ইউনূস।

শনিবার (২ নভেম্বর) সকালে সাফ জয়ী দলের হেড কোচ এবং বাংলাদেশ নারী দলের অধিনায়কসহ খেলোয়াড়রা প্রধান উপদেষ্টার সরকারী বাসভবন ভবন যমুনায় তাঁর সাথে সাক্ষাত করলে তিনি তাদের সংবর্ধনা দেন।

এ সময় খেলোয়াড়দের নানা সমস্যার কথা শোনেন এবং সেটা সমাধানের আশ্বাস দেন। খেলোয়াড়দের কাছে তাদের সমস্যাগুলো লিখিত আকারে দেয়ার কথা বলেছেন প্রধান উপদেষ্টা, সাংবাদিকদের একথা জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

অধিনায়ক সাবিনা খাতুনসহ নারী ফুটবল দলের সকল খেলোয়াড় এ সময় উপস্থিত ছিলেন। ক্রীড়া বান্ধব প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস নারী ফুটবল দলের সকলকে অভিনন্দন জানান সাফের শ্রেষ্ঠত্ব অর্জন করায়। বাংলাদেশ নারী দলের সাথে সকালের নাশতা করেন প্রধান উপদেষ্টা।

অনিয়মিত বেতন, আবাসনসহ খেলোয়াড়ের নানা সমস্যার কথা শোনেন প্রধান উপদেষ্টা। পরে বাইরে অপেক্ষমান সাংবাদিকদের সাথে কথা বলেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি জানান, খেলোয়াড়দের কাছে তাদের সমস্যাগুলো লিখিত আকারে চেয়েছেন প্রধান উপদেষ্টা।

আগামীতে যেনো নারী ফুটবলাররা সাফল্যের ধারাবাহিকতা ধরে রাখতে পারে সেই ব্যাপারে উৎসাহ দিয়েছেন প্রধান উপদেষ্টা।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved 2024 Banglarnayan
Design & Developed BY ThemesBazar.Com