রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৯:৩৯ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম:
ঢাকা-খুলনা মহাসড়কে চাকা ফেটে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ: চালকসহ আহত বেশ কয়েকজন মুকসুদপুরে জ্বালানী তেল মজুদ করায় এক ব্যবসায়ীর ১০ হাজার টাকা জরিমানা ঈদুল ফিতর উপলক্ষে মুকসুদপুরে প্রশাসনের প্রস্তুতিমূলক সভা মুকসুদপুরে আইফোন ও টাকার লোভে বন্ধুকে হত্যা, গ্রেপ্তার ২ মুকসুদপুরে নিলু মুন্সির হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন মুকসুদপুরে গণহত্যা ও মহান স্বাধীনতা দিবস উদযাপনে প্রস্তুতি সভা সালথায় আগুনে ক্ষতিগ্রস্ত কৃষকের পাশে দাঁড়ালেন শামা ওবায়েদ মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ২ মুকসুদপুরে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও ফুটপাত দখলমুক্ত করতে মোবাইল কোর্ট শামা ওবায়েদ পররাষ্ট্র প্রতিমন্ত্রী হওয়ায় বল্লভদীতে দোয়া ও মিলাদ মাহফিল
ফুটবল ঈশ্বর দিয়েগো ম্যারাডোনা জন্মদিন আজ

ফুটবল ঈশ্বর দিয়েগো ম্যারাডোনা জন্মদিন আজ

ক্রীড়া ডেস্ক: ১৯৬০ সালের এই দিনে আর্জেন্টিনার বুয়েনস আইরেস প্রদেশের লানুস শহরে জন্মগ্রহণ করেন ফুটবল ঈশ্বর দিয়েগো ম্যারাডোনা । আজ তার ৬৪ তম জন্মদিন। সবাইকে কাদিয়ে গত চার বছর আগে পাড়ি জমান পরপারে। সর্বকালের সেরা কিংবদন্তী এ ফুটবলারের বিদায়ে এক শুন্যতা নেমে আসে ফুটবল বিশে^ ।
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী তারকা ছিলেন ফুটবল ঈশ্বর। ঐতিহাসিক মুহূর্ত গোল করে বিশ্বসেরা ফুটবলারের বিতর্কে ছিলেন আমৃত্যু। তবে তা ছিলো সব তর্কের উর্ধে।

ম্যারাডোনার বেড়ে ওঠা আর্জেন্টিনার দক্ষিণ প্রান্তের শহর ভিয়া ফিওরিতোতে। ম্যারাডোনা মাত্র ১৬ বছর বয়সে আর্জেন্টিনোস জুনিয়র্সের হয়ে অভিষেক ঘটে। ক্লাব ক্যারিয়ারে বোকা জুনিয়র্স, বার্সেলোনা, নাপোলিসহ নানান ক্লাবে খেলেছেন তিনি।

একক কৃতিত্বে নাপোলিকে শিরোপা জিতিয়েছেন। অধিনায়কত্ব গ্রহণ করে ক্লাবটিকে ইতিহাসের সফলতম পর্যায়েও নিয়ে যান ।

১৯৮৬ বিশ্বকাপে তার একক নৈপুণ্যে বিশ্বকাপের সোনালি শিরোপা জেতে আর্জেন্টিনা। সেই আসরের কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে ‘হ্যান্ড অব গড’ ও শতাব্দীর সেরা গোল করেছিলেন তিনি।

এরপর ১৯৯০ বিশ্বকাপেও দলকে ফাইনালে তুলেছিলেন। পরের আসরে ডোপ টেস্টে পজিটিভ হন এ কিংবদন্তি। পড়েন ১৫ মাসের নিষেধাজ্ঞায়। এরপর ম্যারাডোনাকে আর স্বাভাবিক ছন্দে দেখা যায়নি।

২০ বছরের আন্তর্জাতিক ও ক্লাব ক্যারিয়ারে ৩৪৬টি গোল করেছেন আর্জেন্টাইন এ মহাতারকা। ২০০৮ সালে মেসিদের কোচ ছিলেন তিনি। তার অধীনে অনেক চড়াই-উতরাই শেষে ২০১০ বিশ্বকাপে টিকিট কাটে আকাশি-নীল শিবির। তবে কোয়ার্টার ফাইনালে জার্মানির কাছে ৪ গোল হজম করে বিদায় নেয় মেসিরা।
২০২০ সালে বুয়েনস আইরেসের হাসপাতালের আইসোলেশনে নিজের ৬০তম জন্মদিন পালন করেন তিনি। তবে এক মাসের মধ্যেই না-ফেরার দেশে পাড়ি জমান ‘এল দিয়াগো’। ২০২০ সালের ২৫ নভেম্বর মারা যান ম্যারাডোনা।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved 2024 Banglarnayan
Design & Developed BY ThemesBazar.Com