বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৪ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম:
মুকসুদপুরে নার্সারি মালিকের ব্যতিক্রমী উদ্যোগ, শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে গাছের চারা বিতরণ মুকসুদপুরে পৃথক ঘটনায় নারী-পুরুষের মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ মুকসুদপুরে বাসের চাপায় পথচারী নিহত মুকসুদপুরে একাধিক ডাকাতি মামলার ওয়ারেন্টভুক্ত ৩ আসামি গ্রেফতার ইতালি পাঠানোর নামে লিবিয়ায় পাচার, দেশে ফেরার পর মিথ্যা মামলা দিয়ে হয়রানির বিরুদ্ধে সংবাদ সম্মেলন সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন মুকসুদপুরে ভালোবেসে বিয়ে, স্বামীর হাতে স্ত্রী খুন প্রেমের টানে কুড়িগ্রামের মুসলিম তরুণীর মুকসুদপুরের হিন্দু প্রেমিকের বাড়িতে অবস্থান মুকসুদপুরে নিখোঁজের ৩ দিন পর পুকুরে ভাসলো বৃদ্ধের মরদেহ গোপালগঞ্জ জেলা বিএনপি নেতা সোহেলের জামিন লাভ
রংপুরে বিভাগীয় বৃক্ষমেলার সমাপনী

রংপুরে বিভাগীয় বৃক্ষমেলার সমাপনী

বিশেষ প্রতিনিধি: রংপুর জিলা স্কুল মাঠে ১৫ দিন ব্যাপী বিভাগীয় বৃক্ষ রোপণ অভিযান ও বৃক্ষমেলার সমাপনী অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৯শে অক্টোবর) বিকালে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, রংপুরের অতিরিক্ত জেলাপ্রশাসক মোহাম্মদ আব্দুল মান্নান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, রংপুর বিভাগীয় বন কর্মকর্তা মোল্লা মোহাম্মদ মিজানুর রহমান।প্রধান অতিথির বক্তৃতায় অতিরিক্ত জেলাপ্রশাসক বলেন, বৃক্ষ মানুষের অকৃত্রিম বন্ধু। যেখানে গাছ আছে সেখানেই প্রাণ ও প্রাণী আছে। পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষের কোনো বিকল্প নেই। বেশি করে গাছ লাগালে শুধু পরিবেশের ভারসাম্যই রক্ষিত হয় না, মানুষ আর্থিকভাবেও লাভবান হয়।

বৃক্ষ রোপণ প্রসঙ্গে তিনি বলেন, শুধু গাছ লাগালে হবে না, গাছের যথাযথ পরিচর্যাও করতে হবে। তিনি সকলকে বেশি বেশি গাছ লাগানোর আহ্বান জানান। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য প্রদান করেন রংপুরের পুলিশ সুপার মোহাম্মদ শরীফ উদ্দিন, পরিবেশ অধিদপ্তরের বিভাগীয় পরিচালক এ কে এম রফিকুল ইসলাম, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক রিয়াজ উদ্দিন প্রমুখ। আলোচনা শেষে বৃক্ষমেলায় অংশগ্রহণকারী নার্সারি মালিকগণের মধ্যে সনদ বিতরণ করা হয়। সমাপনী অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, নার্সারি মালিক ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved 2024 Banglarnayan
Design & Developed BY ThemesBazar.Com