শনিবার, ০৯ মে ২০২৬, ১০:১২ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম:
কৃষ্ণাদিয়া বনিক সমিতির নতুন কমিটি গঠন, সভাপতি ইমরান মোল্যা সম্পাদক সৈয়দ মৃধা ঢাকা কলেজ ছাত্রদলের কমিটিতে সালথার পিনু মুকসুদপুরে নেই এসিল্যান্ড, চরম ভোগান্তিতে সাধারণ মানুষ মুকসুদপুরে শান্তিপূর্ণ পরিবেশে শুরু হয়েছে এসএসসি ও সমমানের পরীক্ষা সরকারি সাবের মিয়া জসিমউদদীন (এসজে) মডেল উচ্চবিদ্যালয় ও সোনালী ব্যাংক পিএলসি’র মধ্যে এসপিজি চুক্তি স্বাক্ষর মুকসুদপুরে নির্মাণাধীন রিজিক হাইওয়ে ইন চাইনিজ এন্ড বাংলা রেস্টুরেন্টে চাঁদা দাবি ও হামলার অভিযোগ মুকসুদপুরে “হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন” উপলক্ষে এ্যাডভোকেসী সভা ও শিক্ষকদের ওরিয়েন্টেশন মুকসুদপুরে মসুর ডালের ফিল্ড ওরিয়েন্টেশন অনুষ্ঠিত মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত স্কুল নয় যেন কোচিং সেন্টার: ৮ শিক্ষকের ৬ জনই স্কুলে পড়ান প্রাইভেট
আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচন মঙ্গলবার

আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচন মঙ্গলবার

আন্তর্জাতিক ডেস্ক : আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনের বাকী আর দু’দিন। বরাবরের মতো এই নির্বাচনের ব্যাপক প্রভাব দেখা যাচ্ছে বিশ্বজুড়ে। কে জিতে নেবেন হোয়াইট হাউজের চাবি তা জানতে তাকিয়ে ইউরোপ, এশিয়া, আমেরিকা, আফ্রিকা, মধ্যপ্রাচ্য এবং প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলগুলো।

ইতোমধ্যে ব্যাপক প্রচারণা চালিয়েছেন দুই প্রতিদ্বন্দ্বি ডোনাল্ড ট্রাম্প ও কমলা হ্যারিস। এবারের প্রেসিডেন্ট প্রার্থীদের প্রচারশিবিরের প্রধান লক্ষ্যর একটি হলো জেন-জি প্রজন্মকে কাছে টানা।

উইসকনসিনে নির্বাচনী সমাবেশে সাতজনকে ক্যাম্পাস সংগঠক ও তরুণ সমন্বয়ক হিসেবে নিয়োগ দিয়েছে কমলা। একই রাজ্যে ট্রাম্প পরিচ্ছন্নতাকর্মী সেজে চালিয়েছেন প্রচারণা। ইতোমধ্যে ৪০টির মতো অঙ্গরাজ্যে আগাম ভোট গ্রহণ চলছে। ৬ কোটির বেশি মানুষ আগাম ভোট দিয়েছেন বলে জানিয়েছে ইউনিভার্সিটি অব ফ্লোরিডার ইলেকশন ল্যাব।

আগামী মঙ্গলবার অনুষ্ঠিত হবে মূল ভোটগ্রহণ।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved 2024 Banglarnayan
Design & Developed BY ThemesBazar.Com