রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৬:০৬ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম:
মুকসুদপুরে ছেলের মৃত্যুর শোক সইতে না পেরে মারা গেলেন মা মুকসুদপুরে ১৫ গাড়ির সংঘর্ষে বিএনপি নেতা নিহত, আহত অর্ধশতাধিক মুকসুদপুরে বাস-ট্রাকের সংঘর্ষে এমপির গাড়িসহ ১৫ গাড়ি ক্ষতিগ্রস্ত, আহত অর্ধশতাধিক সরকারি মুকসুদপুর কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত মুকসুদপুরে সংবাদ সম্মেলন করে আ’লীগ নেতার পদত্যাগ আলিম পরীক্ষায় শেখ আব্দুর রাজ্জাক আলিম মাদরাসার শতভাগ সাফল্য মুকসুদপুরে ফ্যামিলি কার্ড বাস্তবায়নের লক্ষ্যে তথ্যসংগ্রহকারীদের প্রশিক্ষণের উদ্বোধন মুকসুদপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিশেষ সভা মুকসুদপুরে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় ভ্যান চালক নিহত
মুকসুদপুরে ২য় শ্রেণীর মাদ্রাসা ছাত্রীকে ধর্ষনকারী ইসমাইল গ্রেপ্তার

মুকসুদপুরে ২য় শ্রেণীর মাদ্রাসা ছাত্রীকে ধর্ষনকারী ইসমাইল গ্রেপ্তার

বাংলার নয়ন সংবাদঃ

গোপালগঞ্জের মুকসুদপুরে মাদ্রাসা ছাত্রীকে ধর্ষনকারীর অভিযোগে ইসমাইল হোসাইনকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করেছে থানা পুলিশ।
শুক্রবার (৯ ফেব্রয়ারী) সকালে তাকে গোপালগঞ্জ জেল হাজতে প্রেরণ করা হয়। এর আগেরদিন রাতে মুকসুদপুর থানার এস আই মনির হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে তাকে গ্রেপ্তার করেন।

গ্রেপ্তারের পরে প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে ধর্ষণের কথা শিকার করেছে বলে মুকসুদপুর থানার ওসি নিশ্চিত করেছেন।

ধর্ষনকারী ইসমাইল হোসেন বাঁশবাড়িয়া পরিজান বেগন বেগম মহিলা কওমী মাদ্রাসার প্রধান শিক্ষক। সে গোপালগঞ্জ সদর থানার চন্দ্রদিঘলীয়া গ্রামের এসএম ইয়ার আলী শিকদারের ছেলে।

মুকসুদপুর থানার ওসি মোহাম্মদ আশরাফুল আলম জানান, পরিজান বেগম মহিলা কওমী মাদ্রাসার ২য় শ্রেণীর শিক্ষার্থী ১০ বছরের শিশু ধর্ষিত হয়েছে। তাৎক্ষনিকভাবে আমরা মাদ্রাসার ৪ শিক্ষককে জিজ্ঞাসাবাদের জন্য গ্রেপ্তার করি। পরে ভিকটিমের দেয়া তথ্য ও জিজ্ঞাসাবাদে মাদ্রাসার প্রধান শিক্ষক স্বীকার করেছে।

পরে তাকে গোপালগঞ্জ জেল হাজতে প্রেরণ করা হয়েছে। উল্লেখ্য বুধবার (৭ ফেব্রুয়ারী ) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার বাঁশবাড়িয়া পরিজান বেগম মহিলা কওমী মাদ্রাসার ২য় শ্রেণীর শিক্ষার্থী নুরানী আক্তার (১০) ধর্ষণের শিকার হয়।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved 2024 Banglarnayan
Design & Developed BY ThemesBazar.Com